1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে সঠিক সময়ে প্রশ্নপত্র না আসায় পরীক্ষা দিতে পারলো না কয়েকশত চাকুরীপ্রার্থী

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৪৯ সময় দর্শন

লালমনিরহাট জেলা প্রশাসকের অবহেলার কারনে সঠিক সময়ে মেঘনা সেটের প্রশ্নপত্র না পাওয়ায় জেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্রে প্রায় তিন শতাধিক পরীক্ষার্থী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে পারেনি। এসময় তারা পরীক্ষা দিতে না পারায় পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করেন।

শুক্রবার (২২ এপ্রিল) জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে আদর্শ ডিগ্রি কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ ও সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজে এমন ঘটনা ঘটে।

জানা যায়, এবারে লালমনিরহাটে প্রায়-১৫ হাজার ৬০০শত জন পরীক্ষার্থী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। এই নিয়োগ পরীক্ষায় পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা এই চার সেটে পরীক্ষা হওয়ার কথা। জেলার তিনটি কেন্দ্রে পদ্মা, যমুনা ও সুরমা সেটের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারলেও যারা মেঘনা সেটের পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারননি। কারন ওই তিনটি পরীক্ষা কেন্দ্রে মেঘনা সেটের প্রশ্নপত্র নির্ধারিত সময়ে আসেনি। পরীক্ষা শেষ হওয়ার প্রায় দেড় ঘন্টা পর কেন্দ্র গুলোতে মেঘনা সেটের প্রশ্নপত্র আসে।

যদিও জেলা প্রশাসক মো.আবু জাফরের নির্দশনায় পরীক্ষা কেন্দ্রের প্রধানগন পরে বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সময়ে মেঘনা সেটের পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেন। কিন্তু পরীক্ষার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর মেঘনা সেটের অনেক পরীক্ষার্থী কেন্দ্র ছেড়ে চলে যান।

মেঘনা সেটের এই পরীক্ষার্থীদের মধ্যে কিছু সংখ্য্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও অধিকাংশ পরীক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করে কেন্দ্র ত্যাগ করো চলে যান।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমন অবহেলার জন্য জেলার প্রধান জেলা প্রশাসককে দায়ী করে জামসুর রহমান নামে এক পরীক্ষার্থী বলেন, দির্ঘদিন প্রতিক্ষার পর মনে অনেক আনন্দ নিয়ে পরীক্ষা দিতে এসেছিলাম। কিন্তু সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার পর জানতে পারি আমার মেঘনা সেটের কোন প্রশ্নপত্র কেন্দ্রে আসেনি। তাই কেন্দ্র প্রধান মেঘনা সেটের পরীক্ষার্থীদের কেন্দ্র থেকে বাহির করে দেন। পরে আমরা মেঘনা সেটের পরীক্ষার্থীরা পরিক্ষা কেন্দ্রে বিক্ষোভ করতে থাকি।

বিক্ষোভ প্রদর্শন সময়ে কেন্দ্রে যাতে কোন রকম বিশৃংখলা বা পরীক্ষায় ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরই মধ্যে আদর্শ ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্র প্রধান মাহবুবুল আলম মিঠু পরীক্ষা শেষ হওয়ার পর মেঘনা সেটের পরীক্ষার্থীদের সাড়ে ১২ টা তাদের পরীক্ষা নেয়া হবে জানান।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, কারিগরী ত্রুটির কারনে মেঘনা সেটের প্রশ্নপত্র না আসায় মেঘনা সেটের পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা দিতে পারনি। তবে নির্ধারিত সময়ের কিছুটা পরে মেঘনা সেটের পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেয়া হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu