1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত দফায় ভোটগ্রহণ আজ

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৪১ সময় দর্শন

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত দফায় ভোটগ্রহণ হচ্ছে আজ রোববার। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বা মেরি লে পেন এই দুজন প্রার্থীর একজনকে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন ফরাসি নাগরিকরা।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি ম্যাক্রোঁ জয়ী হন তা হলে তা হবে গত ২০ বছরের মধ্যে প্রথম দ্বিতীয় মেয়াদে কোনো প্রেসিডেন্টের জয়।

তবে তা নির্ভর করছে ‘সিদ্ধান্তহীন’ ভোটাররা কাকে বেছে নেবেনতার ওপর।
এর আগে, গত ১০ এপ্রিল অনুষ্ঠিত ভোটের প্রথম পর্বে জয় পেয়েছেন ক্ষমতাসীন ম্যাক্রোঁ। প্রথম পর্বে ডান-বাম এবং মধ্যপন্থী মিলিয়ে অংশ নেন ১২ জন প্রার্থী। প্রথম ধাপে ২৮ দশমিক ১ থেকে ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন ম্যাক্রো। যেখানে লে পেন ভোট পেয়েছেন ২৩ দশমিক ৩ থেকে ২৪ দশমিক ৪ শতাংশ।

দ্বিতীয় ধাপে এমানুয়েল ম্যাক্রোঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা ৭৮ শতাংশ বলে বিভিন্ন আন্তর্জাতিক জরিপে উঠে এসেছে তথ্য।

দুই প্রার্থীর জন্যই ‘খালি ভোট’ বা না ভোট বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির ভোটারদের মধ্যে একটি বড় অংশ না ভোট দেবেন অথবা ভোটই দেবেন না। জরিপ বলছে, বিষয়টি এতটাই উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে যে ধারণা করা হচ্ছে, ১৯৬৯ সালের পর এই সবচেয়ে কম ভোট পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, পাল্টাপাল্টি তিক্ত আক্রমণের মধ্য দিয়ে দুই প্রার্থী শেষ করেন প্রচারণা। লা পেন অভিযোগ করেন, ম্যাক্রোঁ উগ্রবাদীদের মতো পুরনো কায়দায় অপমান করেছেন। অন্যদিকে ম্যাক্রোঁ বলেন, লা পেন যে পন্থা অবলম্বন করেছে তাতে এই দেশের ভবিষ্যৎ ঘৃণাবাদ বৃদ্ধির ঝুঁকি রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu