1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ব্র্যাক অফিস কর্তৃক হত দরিদ্রদের মাঝে গবাদি পশু বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৬১ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ব্র্যাক অফিস কর্তৃক হত দরিদ্রদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে। গতকাল (২১ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০ টায় ব্র্যাক অফিস কার্যালয়ে আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন কর্মসূচির উদ্যোগে অতি দারিদ্র ক্ষুদ্র কৃষক পরিবারের ১২ জন নারী-পুরুষকে বিনামূল্যে আর্থিক ভাবে উন্নতির লক্ষ্যে হিসেবে গরু বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের পটুয়াখালী আঞ্চলিক ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন, সিনিয়র টেকনিশয়ান অফিসার (পোল্ট্রি এন্ড লাইট স্টক) বিমল চন্দ্র দাস। আরো উপস্থিত ছিলেন গলাচিপা ব্র্যাক (দাবি কর্মসূচির) এলাকা ব্যবস্থাপক অমল বাড়ৈ, ইউপিজি কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. আতিয়ার রহমান সহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।

এ সময় আঞ্চলিক ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন বলেন, গলাচিপায় এ বছর ৩ শত ৫০ জন সদস্যের মধ্যে পর্যায়ক্রমে প্রাণী সম্পদ বিতরণ করা হবে। প্রাণী সম্পদ বিতরণ করে প্রতিটি সদস্যদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ সহ সম্পদের বহুরূপী করণের মাধ্যমে সমাজে তাদের আর্থিক স্বচ্ছলতার মাধ্যমে ফিরে পাবে তাদের বসবাসের সক্ষমতা।

আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে আমরা কাজ করছি। এ পর্যন্ত গলাচিপা উপজেলায় আমরা ২ হাজার ১শত ৩০ জন সদস্যকে সহযোগিতা করেছি। উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, ব্যাকের এ মহৎ কাজ সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। তিনি পরবর্তীতে সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে ফলোআপ করবেন বলে জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu