1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় অটোর উল্টে আহত ১ জন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১২৬ সময় দর্শন

পটুয়াখালী গলাচিপায় অটো উল্টে ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গুতে রেফার করা হয়েছে। আহত রোগী খোদেজা বেগম হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপূর গ্রামের ১ নং ওয়ার্ডের মকবুল খাঁর স্ত্রী।

ঘটনাসূত্রে প্রতক্ষদোষীরা জানান, বদরপূর ও চরহরিদেবপূর রাস্তা খারাপ থাকায় গত ১২ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫ টা ২০ মিনিটের দিকে চরহরিদেবপূর মুন্সি বাড়ির সামনে রাস্তা ভাংগা থাকায় নিয়ন্ত্রন হরিয়ে নদীরকূলে পরে যায় এতে গুরুত্বর আহত হয় খোদেজা বেগম নামে এক নারী অটোগাড়িটি মূহূর্তে ভেঙ্গে চুরে যায়।

এ বিষয় গাড়ীর মালিক সেলিম হাওলাদার জানান, এনজিও থেকে কিস্তিতে টাকা ছাড়িয়ে কয়েকমাস আগে আমার ছেলে বেল্লাল হাওলাদারের জন্য আমি গাড়ীটি পটুয়াখালী থেকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিনে আনি। গাড়ীটি দূর্ঘটনায় ভেঙ্গে যাওয়ায় আমি এখন অসহায় হয়ে পরি। তিনি আরও জানান, ঐ দিন তার ছেলে বেল্লাল রোজা রাখার পরে ইফতারী করার জন্য হরিদেবপূর মসজিদে ঢুকে এই সুযোগে তার গাড়ীনিয়ে একই গ্রামের দুই নং ওয়ার্ডের জলিলের ছেলে জাহিদ ঐ গাড়ি নিয়ে যাত্রীদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথমধ্যে এ দূর্ঘটনা ঘটে।

সেলিম আরো জানান, তিনি একজন অসহায় দিনমজুর, হরিদেবপূর খেয়া পারাপার করে জীবীকা নির্বাহ করে। এ বিষয়ে সেলিম হাওলাদারের ছেলে বেল্লাল হাং জানান, গাড়িটি আমার ছিলো আমি ইফতারির জন্য মসজিদে ঢুকলে আমাদের একই এলাকার জাহিদ গাড়িটি নিয়ে ৩,৪ জন লোক নিয়ে হরিদেবপূর থেকে চর সূহুরী সাইক্লোনসেন্টারের দিকে রওনা দিলে পথমধ্যে এঘটনা ঘটে। এ বিষয়ে জাহিদের কাছে জানতে চাইলে জাহিদ ঘটনার সত্যতা স্বীকার করেন। আহত খোদেজা বেগমের স্বামী মোঃ মকবুল খান বলেন, তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে এখন একটু সুস্থর পথে।

১ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল প্যাদা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে। গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসিরউদ্দিন হাওলাদার বলেন, দু পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মিমাংশার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu