1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপার পঞ্চবটি মন্দিরে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে এসএম শাহজাদা (এমপি)

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৪০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় পঞ্চবটি মন্দিরে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে সূতাবাড়িয়া গ্রামে শুক্রবার (২২ এপ্রিল) রাত ১০টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহাজাদা (এমপি)। তার উপস্থিতিতে অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

আরেও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য বাবু নিতাই দাস, বিশিষ্ট সমাজসেবক ও মন্দির কমিটির উপদেষ্টা বাবু শ্যামল দাস, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক অবণি রায় প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পঞ্চবটি মন্দির কমিটির সভাপতি বাবু আইচ।

এ সময় প্রধান অতিথি এসএম শাহাজাদা (এমপি) বলেন, বর্তমান সরকারের অধীনে সবার ধর্ম স্বাধীনভাবে পালনের নিশ্চয়তা প্রদান করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আপনারা স্বাধীনভাবে আপনাদের উৎসব নিশ্চিন্তে পালন করবেন। পরে তিনি মন্দির পরিদর্শন করে মন্দিরের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu