1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘খুন করবে, আগুন দেবে আবার ত্রাণ নিয়ে হাজিরও হবে তারা’ ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১২০ সময় দর্শন

অন্যের ওপর দোষ চাপানো আওয়ামী লীগের চরিত্র বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা দেখেছেন, নিউ মার্কেটের ঘটনায় নাহিদ ছেলেটা প্রাণ দিয়েছে সে কুরিয়ার সার্ভিসের কর্মচারী ছিল। সে ওই পথ দিয়ে যাচ্ছিল তাকে পিটিয়ে, কুপিয়ে হত্যা করেছে হেলমেটধারী সন্ত্রাসীরা। এখন আমাদের সাংবাদিকরা ইনভেস্টিগেশন করে দেখেছেন, এ ঘটনায় যে তিন হেলমেটধারীকে চিহ্নিত করা হয়েছে তারা সবাই ছাত্রলীগ কর্মী।

শনিবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুনুর রশীদের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম ও দপ্তর সম্পাদক ডা. ফখরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

‌‘এখন গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা মকবুল হোসেন। তিনি শুধু গ্রেপ্তার হননি। আরও ২৪ জনের নাম দিয়ে মামলা হয়েছে, তারা সবাই বিএনপির নেতা, ছাত্রদলের নেতাকর্মী। এটাই হচ্ছে আওয়ামী লীগের আসল চরিত্র। খুন করবে তারা, আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেবে তারা। আবার সেই বাড়িতে ত্রাণ নিয়ে হাজির হবে তারা’ বলেন বিএনপি মহাসচিব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu