1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘এডিসি হারুনের থাপ্পড় বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১৫৯ সময় দর্শন

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিয়েছিলেন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। গুলি শেষ হয়ে যাওয়ায় এক সদস্যকে ধাপ্পড় মারার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণমাধ্যমের খবরেও তা প্রকাশ পেয়েছে। তার বিরুদ্ধে আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগ করে তার প্রত্যাহারও দাবি করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘আমি ভিডিও দেখিনি। কী পরিস্থিতিতে এডিসি অন্য পুলিশ সদস্যকে ধাপ্পড় মেরেছেন! রমনার ডিসি যদি রিপোর্ট করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ’

শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের আচরণ ও অবস্থান ছিল ব্যবসায়ীদের পক্ষে। এমন অভিযোগ সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, এটা একদম অমূলক ও ভিত্তিহীন অভিযোগ। এগুলো তদন্ত বা খতিয়ে দেখার প্রয়োজন নেই। ১০তলা ভবনের ওপরে উঠে কারা পুলিশের ওপর হামলা করেছে?

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রথমে আমরা চেষ্টা করেছি, প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং ছাত্র নেতাদের মাধ্যমে ছাত্রদের ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। ব্যবসায়ীদের নেতাদের মাধ্যমে ব্যবসায়ী-শ্রমিকদের মার্কেটের ভেতর নেওয়ার চেষ্টা করা হয়েছে। সকালে শিক্ষক ও ব্যবসায়ীরা এসেছেন। তাদের কেউ কেউ দেরি করে এসেছেন। তারা আসার পর আমরা ছাত্র ও শ্রমিকদের নিবৃত্ত করতে বলছি। কোনো সংঘাত যাতে না হয়, সে চেষ্টা আমরা শুরু থেকেই করেছি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu