1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সেহরির সময় গাজায় ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৩৮ সময় দর্শন

গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার সেহরির সময় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলা চালায়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আনাদোলু এজেন্সির সংবাদদাতা জানান, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরের পশ্চিমে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো থেকে বেশ কয়েকটি হামলা হয়েছে।

এদিকে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টুইট বার্তায় জানায়, আমরা গাজায় হামাসের একটি অস্ত্র তৈরির সাইটকে লক্ষ্যবস্তু করেছি। এর আগে গাজা থেকে ইসরায়েলে একটি রকেট ছোড়া হয়। অবশ্য আয়রন ডোম এরিয়াল ডিফেন্স সিস্টেম দ্বারা সেটিকে বাধা দেওয়া হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে, গাজা থেকে ইসরায়েলে উৎক্ষেপণের প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালানো হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইসরায়েল ও ফিলিস্তিনে ক্রমবর্ধমান উত্তেজনার জন্য হামাসকে দায়ী করার পর এই হামলা চালানো হলো।

হামাস অবশ্য দাবি করেছে, হামলাকারী ইসরায়েলি যুদ্ধবিমানগুলোতে তারা গুলি চালিয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, আমাদের লোকজন বিমান বিধ্বংসী প্রতিরক্ষা দিয়ে যুদ্ধবিমানগুলোর মোকাবেলা করেছে।

অন্যদিকে ইসরায়েলি অভিযান ফাঁকা জায়গায় আঘাত করেছে বলে দাবি করে তারা।

উল্লেখ্য, পশ্চিম তীরে বারবার ইসরায়েলি গ্রেপ্তার অভিযানের মধ্যে এপ্রিলের শুরু থেকে ফিলিস্তিনি অঞ্চলজুড়ে উত্তেজনা চলছে। গত শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে পবিত্র রমজান মাসে আল আকসা দখলের অভিযোগ তুলেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu