1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশে নিষিদ্ধ থাকবে পাবজি গেম : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৬৮ সময় দর্শন
বাংলাদেশে নিষিদ্ধ থাকবে পাবজি গেম : হাইকোর্ট
স্বাধীন বাংলা টিভি ফাইল ছবি

বাংলাদেশে পাবজি নিষিদ্ধের আদেশ বাতিল চেয়ে পাবজি কর্তৃপক্ষের আবেদন খারিজ করেছেন আদালত। হাইকোর্ট জানিয়েছে, নিষিদ্ধ থাকবে পাবজি গেম।

আজ বুধবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ১৬ আগস্ট বাংলাদেশে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর সব অনলাইন গেমস বন্ধ থাকার নির্দেশ দেয় হাইকোর্ট।

রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব বলেন, এই গেইম সহিংসতার প্রতি শিশু কিশোরদের আকৃষ্ট করে। তাই তা বন্ধই থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এর আগে, গত বছর অনলাইন গেমসগুলোকে রেগুলার মনিটরিং বা পর্যবেক্ষণ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন কেন করা হবে না এবং একই সাথে এ সম্পর্কিত একটি গাইডলাইন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

এছাড়া টিকটক, লাইকি, বিগো লাইভসহ অনলাইন লাইভ স্ট্রিমিং অ্যাপসগুলো কেন বন্ধের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu