1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরের গুরুদাসপুরে মাদক ব্যবসার কারণেই হত্যা আটক ২

নাহিদ হাসান শামীম নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৮৭ সময় দর্শন

গতকাল রাত সাড়ে ১১ টার দিকে মরদেহ উদ্ধার করার ২৪ ঘন্টার মধ্যে মরদেহের পরিচয় সনাক্ত এবং গতকাল রাত ২ টার দিকে সন্দেহ ভাজন এরশাদ আলী আকাশ (৩৪) এবং রিপন সরকার (৩২) নামের দুই সন্দেহ ভাজন হত্যাকারী কে পাবনা জেলার চাঁটমোহর থানার গুয়া খাঁড়া স্টেশন এলাকা থেকে আটক করে র‌্যাব।

আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব-৫ রাজশাহী এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার।

নিহত অন্তর পাবনা জেলার চাটমোহর থানার পাতাইল হাট এলাকার ছবের আলীর ছেলে।

তিনি আরো জানান, এরশাদ আলী আকাশ এবং রিপন সরকার মাদক ব্যবসায়ী এবং তাঁদের ক্যারিয়ার হিসেবে কাজ করতো এই ভিকটিম অন্তর।

এদের মধ্যে মাদক ব্যবসার টাকার ভাগ বাটোয়ারা কে কেন্দ্র করে তাঁদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এতে তাঁরা অন্তরকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পিত ভাবে অন্তরকে ডেকে নিয়ে গুরুদাসপুরে আসে।

সেখানে মাদ্রাসার বারান্দায় ঘুমের ট্যাবলেট মিশিয়ে অন্তরকে চোলাই মদ খাওয়ায়।

এরপরে অন্তর অচেতন হয়ে পড়লে তাঁর গায়ের শার্ট খুলে দুই জনে মিলে শ্বাসরোধ করে হত্যা করে।

এরপরে সেখান থেকে আবারও তাঁরা অন্তরের মরদেহ বারান্দায় ফেলে রেখে চাটমোহর ফিরে যায়।

গুরুদাসপুরের উদবারিয়া মাদ্রাসার বারান্দায় অজ্ঞাত যুবকের মরদেহ প্রাপ্তির সংবাদে র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন ও হত্যা কাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।

এরই সূত্র ধরে সন্দেহ ভাজন দুই জনকে আটক করা হয়।

পরে তাঁদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu