1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শপথ নিলেন শাহবাজ শরীফের মন্ত্রিসভার সদস্য

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৩২ সময় দর্শন

অবশেষে শপথ নিয়েছেন পাকিস্তানের নতুন মন্ত্রিপরিষদ। আজ মঙ্গলবার পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সাদিক সানজ্রানি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

পবিত্র কোরআন পাঠের মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। ডন নিউজ টিভির তথ্য অনুযায়ী, মন্ত্রিসভার ৩১ জন কেন্দ্রীয় মন্ত্রী ও তিন জন প্রতিমন্ত্রী সিনেট চেয়ারম্যানের কাছে শপথ নিয়েছেন।

গতকাল সোমবার নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট আরিফ আলভির অসুস্থতার কারণে একদিন পিছিয়ে যায় শপথগ্রহণ অনুষ্ঠান।

এর আগে, বিভিন্ন সংবাদমাধ্যম ও পাকিস্তান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাতে রাজি না হওয়ায় তা স্থগিত হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট আলভি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ট। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শপথ নেয়ার বিষয়ে প্রেসিডেন্ট দপ্তরে যোগাযোগ করা হলে প্রেসিডেন্ট আলভি শপথ অনুষ্ঠান পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেন। তিনি শপথ না পড়ালে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি শপথ পড়াবেন। প্রধানমন্ত্রী শাহবাজকেও শপথ পড়িয়েছিলেন সাদিক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu