1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুষ্টিয়ায় নিজ বাড়িতে হিন্দু নারী খুন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৭৭ সময় দর্শন

কুষ্টিয়া শহরের হাউজিং-এ হিন্দু নারী খুন হয়েছে। তবে কীভাবে তিনি মারা গেলেন তা উদঘাটনে কাজ করছেন থানা পুলিশ ও সিআইডি।

আজ সন্ধ্যা ৬টার দিকে হাউজিং ডি ব্লক ২৭৫ নং নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শেফালী বিশ্বাস (৫৫)।

তার স্বামী পিডিবির অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাস নিউজ টোয়েন্টিফোরকে জানান, আমরা বাসার ২য় তলায় থাকি। আমার স্ত্রী শেফালী সেখানেই ছিল। চারতলায় নির্মাণ কাজ চলছে। আমি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলাম। বাসায় নেমে দেখি আমার স্ত্রী পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া। আছে আঘাতের চিহ্ন। ঘরে রক্ত ও ছাই পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আমার মনে হয় ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। নিহতের গলায় ও চোখের ওপরে জখম আছে।

এদিকে নিহতের ভাই দীপক বিশ্বাস অভিযোগ করে বরেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোন রহস্য আছে। তা বের করার জন্য তিনি পুলিশকে অনুরোধ করেন।

ঘটনাস্থলের পাশে সিআইডির কুষ্টিয়া অফিস। তারা বাড়িতে গিয়ে আলামত সংগ্রহ করেছে। সিআইডির পরিদর্শক স্বপন কুমার নিউজ টোয়েন্টিফোরকে বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। কারণ উদঘাটনে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম নিউজ টোয়েন্টিফোরকে বলেন, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu