1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইফতার অনুষ্ঠানে ‘মুক্তিযোদ্ধা মঞ্চে’র দুপক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৫৩ সময় দর্শন

মাদারীপুরের কালকিনিতে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের উপস্থিতিতেই ইফতার অনুষ্ঠানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় কালকিনি উপজেলা সার্কিট হাউজে ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এসময় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কালকিনি পৌর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। এসময় স্থানীয় এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে কালকিনি উপজেলা ‘মুক্তিযোদ্ধা মঞ্চে’র সভাপতি মুরাদ হোসেনের সাথে ‘মুক্তিযোদ্ধা মঞ্চ’ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ শাখার সিনিয়র সহসভাপতি এসএম নাদিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায় দুপক্ষের হাতাহাতি শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ‘মুক্তিযোদ্ধা মঞ্চে’র কলেজ শাখার সিনিয়র সহসভাপতি এসএম নাদিম আহত হয়েছে। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির বলেন, ‘মুক্তিযোদ্ধা মঞ্চের নতুন একটি কমিটি হয়েছে তারা এই ঘটনা ঘটিয়েছে। এখানে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। মুক্তিযোদ্ধা মঞ্চের কলেজ শাখা ও উপজেলা শাখার নেতারা দ্বন্দ্ব করেছে। ’

পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার বলেন, ‘ইফতার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মঞ্চের উপজেলা শাখা থেকে এমপি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নেয়। কিন্তু অপর পক্ষ কলেজ শাখার নেতাদের বিষয়টি জানায়নি। এটা নিয়ে দুপক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া করেছে। ’

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ‘ঘটনার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনা বিরাজ করায় পুলিশ টহল জোড়দার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu