1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপা উপজেলা কৃষক লীগের কর্মী সভা অনুষ্ঠিত

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১৫৬ সময় দর্শন

“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই প্রতিপাদ্যের আলোকে” পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কৃষক লীগ, গলাচিপা উপজেলা শাখার কর্মী সভা ১৫ই এপ্রিল শুক্রবার বিকাল ৫টায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ অফিস হলরুমে গলাচিপা উপজেলা কৃষক লীগ নেতা মোঃ মসিউল ইসলাম রুবেলের আয়োজনে জেলা কমিটির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম ফকির এর সভাপতিত্বে এবং জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য সরদার সোহরাব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন শাহ,পটুয়াখালী জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদশা, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু, দপ্তর সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন, জেলা কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহিন,

জেলা কৃষক লীগের সদস্য ও পটুয়াখালী পৌর কৃষক লীগের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম, পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য ও কলাপাড়া পৌর কৃষক লীগের সভাপতি মোঃ সৌরভ সিকদার, জেলা কৃষক লীগের সদস্য ও কলাপাড়া পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালী, পটুয়াখালী সদর উপজেলা কৃষক লীগের সদস্য মোঃ হুমায়ুন কবির বাচ্চু।এছাড়াও আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষক লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu