1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দেশে খাদ্য ঘাটতি ও হাহাকার নেই : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১৮৮ সময় দর্শন

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। দেশে আজ খাদ্য ঘাটতি নেই, সংকট নেই, হাহাকার নেই সুতারাং হাওরের কৃষকরা না খেয়ে থাকবে না। শুধু তাই নয়, পিআইসির বাঁধ নির্মাণের দূর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীর কাছে বলব। আর যে সকল কৃষকদের বোরো ধান তলিয়ে গেছে তাদেরকে খাদ্য সহায়তা করা হবে।

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হাওরের ধান তোলা নিয়ে আমি সব সময় আতংকে থাকি। কখন কি হয়। কারণ প্রকৃতির উপর আমাদের হাত নেই। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়েও আমি কথা বলব। ‘

মন্ত্রী আরো বলেন, হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে চালের দাম অব্যশই বাড়বে। তখন কেউ বলবে না হাওরের ধান তলিয়ে গেছে বলে চালের দাম বেড়েছে। তখন দেশের বিরোধী দলসহ সবাই খাদ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য শামিমা আক্তার খানমসহ অনেকে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu