1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঘুমন্ত গৃহবধূর চুল কেটে দেওয়ায় শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৪৪ সময় দর্শন

ঘুমন্ত এক গৃহবধূর চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। নওগাঁর সাপাহারে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আইহাই ইউনিয়নের আইহাই দিঘিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে গৃহবধূ বাদী হয়ে শ্বশুর, শাশুড়িসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, চার বছর আগে আইহাই দিঘিপাড়া গ্রামের আশরাফ আলীর ছোট ছেলে জোবায়ের হোসেনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়।

জোবায়ের পেশায় একজন নির্মাণশ্রমিক। জীবিকার তাগিদে চট্টগ্রামে কাজ করেন এবং মাঝে মধ্যে বাড়ি আসেন। গৃহবধূ মাঝে মধ্যে বাবার বাড়ি এবং কখনো শ্বশুরবাড়িতে অবস্থান করে। কয়েকদিন আগে ওই গৃহবধূ বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসেন।

গতকাল মঙ্গলবার দিনগত রাতে গৃহবধূ তার ছোট ননদকে সঙ্গে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ঘুম ভেঙে গেলে বুঝতে পারেন তার চুল কেউ ঘরের মেঝেতে ফেলে রেখেছে। এ ঘটনা নিয়ে রাতেই ওই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরদিন সকালে তিনি বাবার বাড়ির সদস্যদের জানান। সংবাদ পেয়ে গৃহবধূর মা এসে তার মেয়ের মাথার চুল কাটা দেখেন। তিনি মেয়ে নিয়ে যেতে চাইলে শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাধা দেন। পরে পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় দেয়।

এ বিষয়ে গৃহবধূর শ্বশুর আশরাফ আলী বলেন, ‘আমার পরিবারের লোকজনকে হয়রানি করতে ছেলের বউ নাটক সাজিয়েছেন। তার সঙ্গে পরিবারের কারো মনোমালিন্য হয়নি। তাহলে তার চুল কে কাটবে? মামলার তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ওই গৃহবধূর কিছু কাটা চুল উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, ওই গৃহবধূ বাদী হয়ে শ্বশুর, শাশুড়িসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu