1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করলেন প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৬০ সময় দর্শন

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করে বলেছেন, সুপ্রিম কোর্টে কোনো প্রকার দুর্নীতি অনিয়মের ন্যূনতম উপস্থিতি বরদাশত করবেন না।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক কর্মশালায় বুধবার (১৩ এপ্রিল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুপ্রিম কোর্টে সরকারি আইন সহায়তা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার ও সেকশন সুপারদের নিয়ে সচেতনতামূলক এ কর্মশালার আয়োজন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথসহ অনেকে।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, সুপ্রিম কোর্টের সমস্ত কর্মকর্তা-কর্মচারী অদম্য উৎসাহ নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। কিন্তু কতিপয় বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার এবং বিভিন্ন সেকশনের সুপারসহ অসাধু কিছু কর্মকর্তার জন্য তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে।

আমি তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, এ দুর্দশাগ্রস্থ মানুষের কাছ থেকে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করলে কোনোভাবেই বরদাশত করব না। আমি এরই মধ্যে একজন অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রারের মাধ্যমে কমিটি করে দিয়েছি, তাদের বলেছি, কোথাও কোনো অনিয়ম বা সাধারণ মানুষকে কেউ হয়রানি করছে কিনা খেয়াল রাখতে।

সুপ্রিম কোর্টের সমস্ত কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, এ পবিত্র আদালত দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। এখানে কোনো প্রকার দুর্নীতি অনিয়মের ন্যূনতম উপস্থিতি বরদাশত করব না। এখানের অনিয়ম দুর্নীতি নির্মুল করতে যে কোনো পদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করব না। অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন,একজন সেকশন সুপার বা একজন বেঞ্চ অফিসারের জন্য পুরো বেঞ্চের বদনাম হয়ে যায়। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। আদালত প্রাঙ্গণে সমবেত বিচার প্রার্থী সাধারণ মানুষের কাছ থেকে আপনার আমার বেতন হচ্ছে। অসহায় বা কোনো বিচার প্রার্থীর বিষয়ে আপনাদের সামনে এলে ধরে নেবেন আপনাদের বেতন তাদের ট্যাক্সের টাকায় হচ্ছে। আমি অনুরোধ করব, অন্যরা যা-ই করুক, আপনারা অন্তত ন্যায্য আচরণটুকু তাদের সঙ্গে করেন।

ভালো কাজটা নিজেকেই দিয়ে শুরু করুন। মনে রাখবেন ভালো মন্দ কাজের জন্য একদিন কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আদালতের পবিত্র অঙ্গণ থেকে প্রতারক, অসাধু সিন্ডিকেট উচ্ছেদ করে সবাই সক্রিয় ভূমিকা পালন করবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu