1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

“লালমনিরহাট মটর শ্রমিক ইউনিয়নের দ্বন্দ” শ্রমিক নেতাকে কুপিয়ে আহত করলো প্রতিপক্ষ গ্রুপ, আটক-১

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২০২ সময় দর্শন

লালমনিরহাট শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের দ্বন্দের কারনে বেশ কয়েকদিন গোটা জেলায় অস্থিতিছিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

দ্বন্দ্ব নিরসন না হওয়ায় দির্ঘদিন শান্ত থাকার পর আবারও রবিন হোসেন বাপ্পি নামে এক শ্রমিক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাসপাতালে পাঠিয়ছে প্রতিপক্ষ আমিনুল, বুলবুল গ্রুপের কয়েকজন সমর্থক। এ ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে শরীফ খাঁন নামে এক শ্রমিককে আটক করে।

বুধবার(১৩ এপ্রিল) বেলা তিনটার দিকে শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি রিক্সা যোগে ঢাকা নাইটকোচ বাসস্টান অতিক্রম করার সময় প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন সমর্থক তর উপর হামলা চালায়। রবিন হোসেন বাপ্পি বলেন, দুপুরের পর আমি আমার ঢাকা বাস টিকিট কাউন্টার যাচ্ছিলাম। পথিমধ্যে ঢাকা বাসস্টান্ডের সামনে যাওয়া মাত্রই পুর্ব থেকে ওৎ পেতে থাকা বুলবুলের ছোট ভাই রতন, তার ছেলে অয়ন ও শ্রমিক শরীফ খাঁনসহ ৪/৫ জন আমার উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাথারি কোপাতে থাকে। পরে আমি নিজেকে বাঁচাতে মিশনমোড় গোল চত্বরে পালিয়ে আসি। ততোক্ষণে তারা আমার হাত ও বুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। উল্লেখ্য, দীর্ঘ দিনের পুরাতন কমিটি দিয়ে চলছে লালমনিরহাট বাস মিনিবাস শ্রমিক সংগঠন। পুরাতন কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও সম্পাদক বুলবুল শ্রমিকদের কার্যালয়ের জন্য ক্রয় করা জমি গোপনে বিক্রি করে দেন।

বিষয়টি জানাজানি হলে সাধারন শ্রমিকদের মাঝে ক্ষোভ তৈরী হয় এবং দুইটি ভাগে বিভক্ত হয় শ্রমিকরা। পুরাতন ও মেয়াদত্তীর্ন কমিটি বিলুপ্তের দাবিতে দুই পক্ষের নানা কর্মসূচি ও একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়া এবং আহত হওয়ার ঘটনা ঘটে। দ্বন্দ্ব নিরসন না হওয়ায় দীর্ঘদিন শান্ত থাকা লালমনিরহাট জেলা শহর আজ আবারও শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পির উপর হামলার ঘটনা ঘটে। বর্তমানে শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বাপ্পি লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে তিনি নিজেই পুলিশ ফোর্স নিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন এবং ঘটনাস্থলে থেকে শরীফ খাঁন নামে একজনকে আটক করা হয়।

 

https://www.youtube.com/watch?v=p5HeI6LDIJo

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu