1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ব্যবসায়ী ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি রফিক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১৭৮ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী ইসমাইল হাওলাদারকে (৬৫) পিটিয়ে হত্যা করার ঘটনায় মামলার প্রধান আসামি রফিক মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার নারায়নগঞ্জ সদর থানার পাইকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের হালিম মোল্লার ছেলে। আজ বুধবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। নিহত ইসমাইল রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম।ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে মুদি দোকানি ইসমাইল হত্যাকান্ডের পরপরই প্রধান আসামি রফিক পলাতক ছিল।

এত দিন সে নিজেকে আড়াল করে রেখেছিল । প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা রফিকের অবস্থান জানতে পারি। মঙ্গলবার গলাচিপা থানার এসআই হাসান বশির ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় মেয়ের জামাই আলমাচের বাসা থেকে ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি রফিককে গ্রেফতার করে।উল্লেখ্য, গত ১ এপ্রিল মাটিভাঙ্গা বাজারে ব্যবসায়ী ইসমাইল হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে। এ ব্যাপারে নিহতের ছেলে রাকিব হাসান (২৫) বাদি হয়ে রফিক মোল্লাকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu