1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘আমাদের নেতা আট হাজার মাইল দূরে, নেত্রী গৃহবন্দী’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১৬৫ সময় দর্শন

‘সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন, দেশের জনগণ ক্ষমতাসীনদের বিতাড়িত করবে। ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন ‌‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৩ এপ্রিল) বিকেলে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ধৈর্য্য ধরুন।

তা না হলে আন্দোলনে সফল হওয়া যাবে না।
‘যারা কথায় কথায় গুলি করে তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে’ এ কথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমাদের নেতা আজ আট হাজার মাইল দূরে, নেত্রী গৃহবন্দী। আমাদের লড়াই করে এর থেকে বের হতে হবে।

যারা তারেক রহমানকে বিশ্বাস করেন তাদের একটাই কাজ, ঐক্যবদ্ধ থাকা। আজকে শুধু তারেক রহমান কিংবা খালেদা জিয়ার লড়াই নয়। আমাদের দেশ স্বাধীন রাখতে পারব কি না, একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারব কি না সেই লড়াইও করতে হবে। ’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ছয় মাস ছয় মাস করে সাময়িক মুক্তি দিয়ে আরেকটা কৌশল হাতে নিয়েছে সরকার। তাকে কীভাবে আটকে রাখা যায় তার কৌশল এটা। সরকার বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। ’

বিএনপি নেতা বলেন, ‘বিচার বিভাগ দলীয়করণ করায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার পরও জামিন দেওয়া হয়নি, বরং ৫ বছরের সাজা ১০ বছর বাড়ানো হয়েছে। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘১০টাকা কেজি চাল দেওয়ার কথা বলে সরকার ৭০ টাকা কেজি চাল খাওয়াচ্ছে। ঘরে ঘরে চাকরির নামে সিলমারা আওয়ামী লীগ কর্মীদের চাকরি দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu