1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিবাহিত নারীদের সুন্দরী প্রতিযোগিতায় লড়বে পিয়া বিপাশা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৫৯ সময় দর্শন

বাংলাশের অভিনত্রী পিয়া বিপাশা ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ প্রতিযোগিতায় লড়তে যাচ্ছেন এবার। আগামী ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে বসতে যাচ্ছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। এ আসরেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পিয়ার ছবি প্রকাশ ক‌রে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে পিয়া বিপাশার অংশগ্রহণের খবর নিশ্চিত করেছেন আয়োজকেরা। এবারের আসরে বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে বিবাহিত নারী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

বাংলাদেশের নাটক ও মডেলিংয়ে পরিচিতি পাওয়া পিয়া বিপাশা প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বামীর সঙ্গে বসবাস করেন। কাজ করছেন একটি আইটি প্রতিষ্ঠানে।

‘মিসেস ওয়ার্ল্ড’-এর প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়টি জানিয়ে এক ভিডিও বার্তায় পিয়া বলেন, ‘ইনস্টাগ্রামে স্ক্রল করতে গিয়ে হঠাৎ মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। শর্তের মধ্যে দেখলাম, অংশগ্রহণের জন্য যা যা দরকার, সবই আমার মধ্যে আছে। তখন চিন্তা করলাম, আমিও তো অংশ নিতে পারি। আবেদনের আগে পরিবারের সবার সাথে বিষয়টি শেয়ার করলাম। তাঁরাও সমর্থন দিলেন। আবেদন করে ফেললাম। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে ই-মেইল করে জানিয়েছেন আয়োজকেরা।

প্রসঙ্গত, ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব অবণী নামে একজন অংশ নিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী এই আস‌রে অংশ নিচ্ছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu