1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে গাড়ী চালকসহ ব্যবসায়ী অপহরণ, ২০ কোটি টাকা মুক্তিপন দাবী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৭৩ সময় দর্শন

পটুয়াখালীতে শিবু দাস(৬০) নামের এক বিশিষ্ট ব্যবসায়ী অপহরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাতে গলাচিপা উপজেলা শহর থেকে পটুয়াখালী জেলা শহরের নিজ বাসায় যাওয়ার পথে অপহরণের এই ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর আলাদা সংস্থা মাঠে কাজ করছে। ওই রাতেই পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া সড়কস্থ এলাকা থেকে তার ব্যবহৃত প্র্যাডো গাড়ীটি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী শিবু লাল দাসের গাড়ী চালক মিরাজও নিখোঁজ রয়েছে। এদিকে অপহরনের পরপর তার স্ত্রী অনিতা রানী দাসের কাছে ২০ কোটি দাবী করা হয়।
শিবু লাল দাসের ছোট ছেলে দেবু দাস বলেন, ব্যবসায়িক কাজে গত সোমবার ১১ এপ্রিল বেলা ১১ টার দিকে পটুয়াখালী শহরের পুরানবাজার এলাকার আখড়াবাড়ীর নিজ বাসা থেকে গলাচিপা উপজেলার উদ্দেশ্যে রওনা হয় শিবু লাল দাস। এর পরে গলাচিপা থেকে রাত ৯টার দিকে পটুয়াখালীর নিজ বাসায় রওনা হয় তিনি। যা শিবু লাল মোবাইল ফোনে পরিবারকে নিশ্চিত করেছেন।

শিবু লাল দাসের মালিকানাধীন দাস এ্যান্ড ব্রাদার্সের ম্যানেজার ভবরঞ্জন সরকার বলেন, রাত সাড়ে ১০টার দিকে শিবু লাল দাসের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে বন্ধ পেলে বিষয়টি পরিবারকে জানায়। পরে তার ফোন বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা খোজে নামে এবং পুলিশ র‌্যাবকে অবহিত করে। তবে ১২ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এঘটনায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজেদুল ইসলাম জানান, অপহরণের ঘটনায় পুলিশ দফায় দফায় অভিযান চালাচ্ছে। তবে সঙ্গত কারনে কিছু বলা যাচ্ছেনা। তাতে অভিযান ব্যহত হতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আহমাদ মাঈনুল জানান, এ ঘটনায় আমরা মাঠে রয়েছি। আপাতত অপহৃত শিবু লাল দাসের ব্যবহৃত গাড়ী বরগুনা জেলার আমরাগাছিয়া সড়ক থেকে উদ্ধার হয়েছে।

এদিকে পুলিশের অপর একটি সুত্র জানিয়েছেন ঘটনার পর রাতে শিবু লাল দাসের স্ত্রী অনিতার কাছে ২০ কোটি টাকা দাবী করার হয়েছে এমন তথ্য পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। মুক্তিপন চাওয়া ওই কলটি শিবু লাল দাসের ব্যবহৃত নাম্বার থেকেই করা হয়েছে বলে দাবী করেন পরিবার।

এদিকে শিবু লাল দাসের অপহরণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু করেছে তার শুভাকাঙ্খিরা।

একাধিক সুত্র বলেন, শিবু লাল দাস র্দীঘদিন ব্রীজ, ফেরীঘাট, খেয়াঘাটে টোল আদায়ের ইজারা ব্যবসায় জড়িত রয়েছে। যা নিয়ে বিগত দিনে প্রতিপক্ষদের সাথে দ্বন্দ্ব চলে আসছে। এছাড়াও তিনি টিসিবিসহ বিভিন্ন কোম্পানী পরিবেশক ব্যবসায় জড়িত রয়েছে। যা নিয়ে প্রতিপক্ষের রোশানলের শিকার হতে পারেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu