1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিউইয়র্কে পাতাল রেলস্টেশনে গোলাগুলি, আহত ১৩

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৭০ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পাতাল রেল স্টেশনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল স্টেশনে গুলির এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। সেই সঙ্গে একটি তদন্তও শুরু হয়েছে।

নিউইয়র্ক পুলিশ ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ব্রুকলিন শহরের সানসেট পার্কের কাছে থার্টিসিক্সথ স্ট্রিট স্টেশনে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। গ্যাস মাস্ক ও কমলা রঙের ভেস্ট পরা ওই বন্দুকধারী স্টেশন প্লাটফর্মে ধোয়ার সৃষ্টিকারী কৌটা ছুড়ে মারে।

ঘটনার পরপরই স্টেশনে পৌছে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌছে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায় তারা। নিউইয়র্ক অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় আহত ১৩ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেলস্টেশন কর্মকর্তারা বলেছেন, এ ঘটনার পর তদন্তের স্বার্থে কয়েকটা ট্রেন বিলম্বিত করা হয়।

পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো মুখোশধারী এক যুবককে খুঁজছে। ঘটনার পর স্থান ত্যাগ করে বন্দুকধারী। এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় স্টেশন প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখা গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu