1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার নিজেকে ঋণ খেলাপি ঘোষণা শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৫৯ সময় দর্শন

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দিনকে দিন আরও বাড়ছে ঋণের বোঝা। খাদ্যপণ্য, বিদ্যুৎ, জ্বালানি তেলসহ প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

তবে এতকিছুর মধ্যে এবার দেউলিয়াত্ব এড়াতে সাময়িকভাবে বিদেশি ঋণ পরিশোধে অপারগতার কথা জানালো শ্রীলঙ্কা। মঙ্গলবার (১২ এপ্রিল) এ বিষয়ক পৃথক বিবৃতি দেয় দেশটির অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে দিয়ে শ্রীলঙ্কা নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিলো। খবর এনডিটিভির।
এক বিবৃতিতে শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় জানায়, যেসব বিদেশি সরকার ও সংস্থা বিভিন্ন সময় শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে, তারা চাইলে আজ থেকে সে ঋণকে ক্যাপিটালাইজ করতে পারে। অর্থাৎ প্রাপ্য সুদের পরিমাণকে মূলধনের সঙ্গে যোগ করে দিতে পারে অথবা ঋণের অর্থ শ্রীলঙ্কান রুপিতে পরিশোধের বিকল্প বেছে নিতে পারে।

জরুরি ভিত্তিতে পণ্য আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শেষ হয়ে আসায় এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে দেশটির সরকার। এই উদ্যোগকে ‘শেষ ভরসা’ হিসেবে বিবৃতিতে উল্লেখ করেছে শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়।

ডলারের বিপরীতে রেকর্ড দরপতন ঘটেছে দেশটির মুদ্রার। বিদেশি মুদ্রার রিজার্ভও তলানিতে। খাদ্যপণ্যসহ সবধরনের জিনিসের দাম আকাশচুম্বী। গ্যাস, পানির তীব্র সংকট, এমনকি ফুরিয়ে আসছে হাসপাতালের প্রয়োজনীয় সব ওষুধ। এসব কারণে প্রেসিডেন্ট গোতাবায়াসহ তার বড়ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবিতে ফুঁসে উঠেছে কলম্বোর মানুষ। অর্থনীতির এ হেন অবস্থার জন্য সরকারকেই দায়ী করছেন আন্দোলনকারীরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu