1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আমরা সাহেদ ও ডা. সাবরিনার কাণ্ড দেখেছি : রিজভী

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৪১ সময় দর্শন

আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা স্বাস্থ্য খাত নিয়ে সরকারের লুটের চিত্র দেখেছি। করোনাকালে সেই চিত্র আরও পরিষ্কার হয়ে সামনে এসেছে। এ সময় আমরা সাহেদ কাণ্ড, ডা. সাবরিনা কাণ্ড দেখেছি। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক র‌্যালি শেষে এসব কথা বলেন রিজভী।

সারাবিশ্বে ‘আমাদের পৃথিবী, আমাদের স্বাস্থ্য’ স্লোগান নিয়ে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে র‌্যালির আয়োজন করে বিএনপি। র‌্যালি উদ্বোধন করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আওয়ামী সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ ভালো মানের চিকিৎসা পাচ্ছে না। তাই দেশের বাহিরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ড্যাবের নেতারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu