1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৬১ সময় দর্শন

গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন। এদিন রাজধানীর মতিঝিল থেকে আটকের পর ইশরাক হোসেনকে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

ইশরাকের আইনজীবী তার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, বুধবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক মিঠু বলেন, ইশরাক হোসেন গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ওই মামলায় জামিনে ছিলেন ইশরাক। তবে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ মে দিন ধার্য রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu