1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুতিনকে ফের যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বিচারের দাবি বাইডেনের

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৬৩ সময় দর্শন

রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর বুচা শহরে ৪১০ টি মৃতদেহের সন্ধান পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত শুরু করতে গিয়ে এসব মৃতদেহ খুঁজে পাওয়া দাবি করছে তারা। বুচা শহরে রুশ সৈন্যরা গণহত্যা চালিয়েছে বলে রোববার অভিযোগ করেছে ইউক্রেন।
বুচা শহরের রাস্তায় বেসামরিক লোকদের মৃতদেহের মর্মান্তিক চিত্র নিয়ে রাশিয়ার প্রতি নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক মহলে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভ্লাদিমির পুতিনকে ফের যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তার বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন। বলেন, এ ঘটনার জন্য তার বিচারের মুখোমুখি হওয়া উচিত।

তিনি আরও বলেন, ‘এই লোকটি (পুতিন) নৃশংস। বুচায় কী ঘটেছে সেই সত্য আপনারা দেখেছেন। তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী তবে আমাদেরকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে যাতে যুদ্ধাপরাধের বিচার করা যায়’।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুচা সফরে গিয়ে রাশিয়ান বাহিনীকে গণহত্যার জন্য অভিযুক্ত করেন। তার দাবি, মস্কো যুদ্ধাপরাধের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। বুচা শহরে বেসমরিকদের মৃত্যুর বিচার চেয়ে আজ মঙ্গলবার জাতিসংঘে বক্তব্য দেয়ার কথা রয়েছে জেনেলেস্কির।

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলা ‘বর্বর কাজ’ এবং যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা ও ইউক্রেনের জন্য সামরিক সহায়তার পথে এগোবে।

অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দাবি করেছে, মরদেহের ভিডিওগুলো বানানো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu