1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে সন্তানের হামলায় মেডিকেলে কাতরাচ্ছে মা?

মু,হেলাল আহম্মেদ(রিপন) স্টাফ রিপোর্টার ঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩১৭ সময় দর্শন

পটুয়াখালীতে জোর পূর্বক জমি দখলের চেষ্টা বসতঘর ভাংচুর, মা ও ভাইয়ের উপর হামলার অভিযোগ।

পটুয়াখালী সদর উপজেলাধীন মরিচবুনিয়া গ্রামে জমি জোর পূর্বক জবর দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর করে মোসাঃ ময়ফুল বিবি (৮০) ও তার ছেলে মোঃ জলিল শরীফ (৩৮) কে মারধর করে গুরুতর আহত করে ময়ফুল বিবির অপর দুই ছেলে আউয়াল শরীফ (৫০) ও হানিফ শরীফ (৫৫) এবং আউয়াল শরীফের ছেলে আবির শরীফ (২০), হানিফ শরীফের ছেলে ফয়সাল শরীফ(৩৮) ও আউয়াল শরীফের স্ত্রী মোসাঃ লাভলী বেগম (৪০) বলে অভিযোগ পাওয়া গেছে।

এঘটনাটি ঘটে ৫ এপ্রিল আনুমানিক সকাল ১০টায় মরিচবুনিয়ার শরীফ বাড়ীতে। বর্তমানে ময়ফুল বিবি ও তার ছোট ছেলে জলিল শরীফ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পটুয়াখালী সদর থানা পুলিশ এস,আই,আমিনুল ইসলাম,ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

আহত ময়ফুল বিবি জানান, আমার ছোট ছেলে জলিল শরীফ পৈত্রিকসূত্রে জমির মালিক হয়ে গৃহ নির্মান করে দীর্ঘদিন ধরে আমাকে নিয়ে বসবাস করে আসছে। কিন্তু আমার অপর দুই ছেলে আউয়াল শরীফ ও হানিফ শরীফ জোর পূর্বক অন্যায় ভাবে আমার ছোট ছেলে জলিল শরীফের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সাথে ছোট ছেলে জলিল শরীফের বিরোধ চলে আসছে। আউয়াল শরীফ ও হানিফ শরীফ এবং তাদের সন্তানেরা আমাকে এবং জলিলকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদান করে আসছে। গত ০৩.০৪.২২ ইং তারিখ রাতে তারা আমার চাষ করা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে আনুমানিক দেড় লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলে ক্ষতি সাধন করে। এঘটনা আমি এবং আমার ছেলে জলিল এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে বিচার চাইলে তারা কোন শালিস ব্যবস্থা মানে না। এতে তারা ক্ষিপ্ত হয়ে ০৫.০৪.২২ইং তারিখ সকাল ১০টার দিকে আমার ছোট ছেলে জলিলের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে বাধা দিলে আমাকে এবং আমার ছেলেকে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় হাড়ভাঙ্গা ও নীলা ফুলা জখম করে। আমাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে খুনের হুমকি প্রদান করে চলে যায়। আমি একজন অসহায় মা হয়ে আইনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এব্যপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ নেয়া হয়েছে তবে আসামী ধরার তৎপরতা চলছে বলে জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu