1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জয়ের আউটে শেষ হলো টাইগারদের ইনিংস

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১৭৭ সময় দর্শন

৩২৬ বলে ১৫ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ১৩৭ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস।

৯৮ রানে ৪ উইকেট হারিয়ে আজ (শনিবার) দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ সকালেই হারিয়ে বসে নাইটওয়াচম্যান তাসকিন আহমেদকে। সেই সেশনে ওই ১ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তোলে ৮৫ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে অর্ধশতক করে মধ্যহ্নভোজে যান জয়, লিটন দাস অপরাজিত থাকেন ৪১ রানে।

বিরতি কাটিয়ে দ্বিতীয় সেশনের শুরুতেই সাজঘরের পথ ধরেন লিটন। আর কোনো রান যোগ করতে পারেননি তিনি। খানিক পর জয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন ইয়াসির আলি রাব্বি, তার ব্যাট থেকে আসে ২২ রানে। ওই সেশনেই অবশ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক পেয়ে যান জয়। এটি আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে টাইগার ব্যাটসম্যানদের প্রথম সেঞ্চুরি।

জয় ১০৬ ও নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ ২৬ রান নিয়ে চা বিরতিয়ে যায়। তখন ৭ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ২৫৭ রান। বিরতি থেকে ফিরে পার্টনারশিপে বেশি টানতে পারেননি মিরাজ, ফিরেছেন ২৯ রানে। এতে ভাঙে দুজনের ৫১ রানের জুটি। পরে দলের রান বাড়াতে হাত খুলে খেলেন জয়। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন, তখন নামের পাশে ১৩৭ রান।

দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মারের পকেটে রয়েছে চার উইকেট। তিন উইকেট পেয়েছেন লিজাড উইলিামস। উইয়ান মুল্ডার ও ডুয়ান্নে অলিভার একটি করে উইকেট নেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu