1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অনাস্থা ভোটে হারলেও পদত্যাগ করবেন না ইমরান খান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১৬৮ সময় দর্শন

আজ পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট দিবেন বিরোধিরা। তবে অনাস্থা ভোটে হারলেও পদত্যাগ করবেন না বলে ছাফ জানিয়ে দিয়েছেন ইমরান খান। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি।

পাকিস্তানে ইমরান খানের সরকার এরইমধ্যে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হারার সম্ভাবনাও প্রবল। তাই ভোটে হারলেও কোন পথ বেছে নেবেন এমন প্রশ্নে ইমরান পদত্যাগে অনীহা প্রকাশ করেন।
ইমরান খান বলেন, ‘আমি পদত্যাগ করার কথা ভাবতেও পারি না। আমি শেষ পর্যন্ত লড়াইয়ে বিশ্বাস করি। দলত্যাগীদের নিয়ে সরকার চালানো যায় না। আগাম নির্বাচনের আয়োজনই পাকিস্তানের জন্য ভালো হবে’।

ইমরান খান আরও বলেন, তিনি কখনো পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যাবেন না। পাকিস্তানের অস্তিত্বের জন্য শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন বলেও জানান তিনি।

এদিকে, ইমরান খান ক্ষমতাচ্যুত হলে পরবর্তী প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হবে, সে নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নিয়ম ও কার্যপ্রণালিতে বলা রয়েছে, যদি প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়, তাহলে জাতীয় পরিষদ নতুন একজন মুসলিম ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রক্রিয়া শুরু করবে। জাতীয় পরিষদের যেকোনো সদস্য প্রধানমন্ত্রী পদের জন্য নিজের বা অন্য কোনো মুসলিম প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেন।

সব প্রক্রিয়া শেষে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর স্পিকার ভোটের ফল প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। এরপর সচিব নির্বাচিত ওই প্রধানমন্ত্রীর নাম জানিয়ে প্রজ্ঞাপন জারি করবে। পাকিস্তানের সংবিধানের ৯৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নতুন উত্তরসূরির শপথের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীকে তাঁর দায়িত্ব পালনের আহ্বান জানাবেন প্রেসিডেন্ট।

রাজনৈতিক জীবনে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বিপর্যয় ডেকে আনার। এই অভিযোগে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে। আজ রোববার সেই অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu