1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জেএফএ কাপ (অর্নুধ ১৪)জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাট জাতীয় চ্যাম্পিয়ন

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৭৪ সময় দর্শন

জেএফএ কাপ (অর্নুধ ১৪)জাতীয় মহিলা ফুটবল দলের ফাইনাল খেলায় লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাজশাহী জেলা মহিলা দলকে লালমনিরহাট জেলা মহিলা দল ১-০ গোলে পরাজিত করে। খেলার ২১মিনিটে লালমনিরহাট ডিএফএ দলের ১০ নম্বর জাসিধারী খেলোয়াড় লিভা আক্তার গোল করে দলকে এগিয়ে রাখেন।

পরে প্রতিপক্ষ রাজশাহী দল পুরো খেলায় গোল পরিশোধ করতে পারেনি। খেলায় লালমনিরহাট ডিএফএ জাতীয় চ্যাম্পিয়ন হয়। এ র্টুনামেন্টে লিভা আক্তার র্সবোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় হিসেবে মৌসুমি মনোনীত হয়েছে। গত ২৫ মার্চ চুড়ান্ত পর্যায়ের খেলা রাজশাহীতে শুরু হয়। এ খেলায় দেশের ৮টি বিভাগের চ্যাম্পিয়ন ৮টি ফুটবল দল অংশ গ্রহন করে।

চ্যাম্পিয়ন লালমনিরহাট দলটি শনিবার দুপুরে ট্রেনযোগে লালমনিরহাটে পৌঁছলে জেলা প্রশাসন, লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে খেলোয়াড়,কোর্চ ও,কর্মকতাদের ফুলের শুভেচ্চা, মিষ্টি বিতরন ও খাবার শেষে সম্বধনা প্রদান করা হয়। এর আগে গতমাসের ১৮মাচ দিনাজপুর ভেন্যুতে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় পঞ্চগড় জেলাকে-১-০গোলে হারিয়ে লালমনিরহাট চ্যাম্পিয়ন হয়। ২৫ মার্চ রাজশাহীতে দেশের ৮টি সেরা দল নিয়ে চুড়ান্ত পর্বের খেলা শুরু হয়। চুড়ান্ত পর্বের খেলায় ৮টি দল দুটি গ্রুপে লীগ পদ্ধতিতে ভাগ হয়ে খেলে।

পরে লালমনিরহাট জেলা মহিলা দল গ্রুপের সব দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। লালমনিরহাটের লিভা আক্তার ,খুরশিদা ( অনুদ্ধ-১৭ ) ও মৌসুমি (অনুদ্ধ-১৪) ইউরোপ মহাদেশে দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের জন্য মনোনিত হন। দলের ম্যানেজার আব্দুর রশিদ জানান, দলটি বাংলাদেশের সেরা হওয়ায় আমি ভীষন খুশি তবে দলের খেলোয়াড়রা পৃষ্টপোষতা পেলে আরো অনেক দুর এগিয়ে যেতে পারবে। দলের কোচ আনিছুর রহমান লাডলা ও ,সহকারী কোচ শরিফুল খুবই পরিশ্রম করেছে দলটিকে নিয়ে। দলের কোচ আনিছুর রহমান লাডলা জানান, বয়সভিক্তিক এই দলটি খুবই ব্যালেন্স। তাদের গড় বয়স ১২ থেকে ১৫ বছর।

শুক্রবার ফাইনাল খেলায় ৭টি খেলোয়াড় অসুস্থ থাকার পরও ওই অবস্থায় তারা চ্যালেন্জ নিয়ে মাঠে নেমেছে এবং জিতে দেশের সেরা হয়েছে। এই দলের লিভা,খুরশিদা এবং মৌসুমি ইউরোপে দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের জন্য মনোনিত হয়েছেন। দলটিতে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। খেলোয়াড়দের সবার পরিবার আর্থিকভাবে অসচ্ছল। খেলোয়াড়গুলো পৃষ্টপোষকতা পেলে শুধু জেলা নয় তারা দেশের জন্য জন্য সুনাম বয়ে আনবে। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিন বলেন, দলটি ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে।

আমরা এই দলটিতে সহযোগিতা করে আরো উচু পর্যায়ের নিয়ে যেতে চেষ্টা কবর। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেন বলেন, দলটি চ্যাম্পিয়ন হওয়ায় শুধু জেলাবাসির জন্য গৌরবের বিষয় নয়।

এর আগেও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই। তবে এই দলটিকে ধরে রাখতে গেলে জেলা প্রশাসনসহ সবার সহযোগিতার প্রয়োজন। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, দলটি খুবই ভালো। দলটিতে অনেক প্রতিভাবান খেলোযাড় রয়েছে। এই খেলোয়াড়রা দীর্ঘমেয়াদী প্রশিক্ষন পেলে আরো এগিয়ে যেতে পারবে। তাদের সহযোগিতা করা হবে

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu