1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাশিয়ায় ইউক্রেনের হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৬৩ সময় দর্শন

রাশিয়ার বেলগোরোড শহরের একটি তেলের ডিপোতে ইউক্রেনের সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্লাডকভ এমন অভিযোগ করেছেন।

ইউক্রেনের দুইটি হেলিকপ্টার থেকে হামলা চালানোর পর তেলের ডিপোতে আগুন ধরে যায় বলে দাবি করেছেন গভর্নর ব্যাচেস্লাভ গ্লাডকভ। এ সময় দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ গভর্নর।

ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বেলগোরোড শহর।
রাশিয়া দাবি করছে, শুক্রবার সকালে এই হামলা চালানো হয়েছে। তবে ইউক্রেন এই হামলার দায় স্বীকার করেনি।

রুশ অভিযানের শুরু থেকে ইউক্রেনে এ পর্যন্ত ১৫৩ শিশু প্রাণ হারিয়েছে, এমন তথ্য জানিয়েছে ইউক্রেন। কয়েক সপ্তাহ দখলের পর রুশ সেনারা অবশেষে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণ ছেড়েছে।

যাওয়ার সময় ইউক্রেনের সেনাদের জিম্মি করে নিয়ে গেছে রুশ বাহিনী এমন দাবি করছে কিয়েভ। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu