1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কিশোরী অপহরণ মামলায় তিনজন গ্রেপ্তার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৬২ সময় দর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক কিশোরী অপহরণ মামলায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাদের গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাসেল মৃধা (২২), দুধা মৃধা (৪৫) ও হালিমা বেগম (৩৮)। তাদের বাড়ি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া গ্রামে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বিশেষ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রাসেলসহ দুধা ও হালিমাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ৩ ফেব্রুয়ারি রাঙ্গাবালী থানায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা হয়। গত ২ ফেব্রুয়ারি উপজেলার ছোটবাইশদিয়া গ্রাম থেকে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের অভিযোগ এনে তার মা বাদী হয়ে মামলাটি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, অপহরণ মামলার মূল আসামি রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। রাসেলসহ তিনজনকে ইতোমধ্যে আদালতে সোপার্দ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu