1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আদিতমারী হাসপাতালকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে গণপিটিশন

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৭০ সময় দর্শন

লালমনিরহাটের আদিতমারী হাসপাতালকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী। এসব ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছেন স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, ইউপি সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা এসব ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবী করেছেন।

বুধবার (৩০ মার্চ) দুপুরে বীরমুক্তিযোদ্ধাসহ দেড় শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত একটি গণপিটিশন জেলা সিভিল সার্জন বরাবরে ডাক যোগে পাঠানোর কথা নিশ্চিত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ কর্মকর্তা ডাঃ তৌফেক আহমেদ।

গণপিটিশন সুত্রে জানাগেছে, আদিতমারী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় যুবক আশরাফুল আলম ও বেলাল হোসেন একটি মিথ্যা ও বানোয়াট গণপিটিশন লালমনিরহাট সিভিল সার্জন বরাবরে দায়ের করেন। দায়েরকৃত গণপিটিশনের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছেন স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, ইউপি সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বীরমুক্তিযোদ্ধাদের স্বাক্ষরিত গণপিটিশনে উল্লেখ করা হয়েছে,স্থানীয় যুবক আশরাফুল আলম এক সময় হাসপাতালের পথ্য সরবরাহকারীর সহযোগি হিসেবে কাজ করতেন। সে সময় রোগিদের নিম্নমানের খাবার সরবরাহ করায় তাদের কার্যক্রম স্থগিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার পর থেকে আশরাফুল আলম হাসপাতাল কর্তৃপক্ষের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। তারই ধারাবাহিকতায় হাসপাতাল কর্তৃপক্ষকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট গণপিটিশন দায়ের করেন। সেই সাথে আবারও হাসপাতালের পথ্য সরবরাহের কাজ পেতে তারা মরিয়া হয়ে উঠেছেন।

এদিকে আদিতমারী হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃ তৌফিক আহমেদ যোগদানের পর ভঙ্গুর হাসপাতালটির আমূল পরিবর্তন নিয়ে আসেন। সেই সাথে রোগিদের খাবারের মান ও ঔষুধ সরবরাহ নিশ্চিত করে সেবার মান বাড়িয়ে দিয়েছেন তিনি।

ভাদাই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও গণপিটিশনে স্বাক্ষর করা রোকনুজ্জামান রোকন ষড়যন্ত্রকারীদের দ্রুত শাস্তির দাবী জানিয়েছেন।

গণপিটিশনে স্বাক্ষর করা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিরা যতই ষড়যন্ত্র করুক তারা সফল হতে পারবে না। তিনি আরো বলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ হাসপাতালে যোগদানের পর চিকিৎসা সেবা থেকে সকল ক্ষেত্রে আমুল পরিবর্তন করেছেন। তার বিরুদ্ধে এধরনের ষড়যন্ত্রকারীদের দ্রুত শাস্তির দাবী করেন তিনি।

আদিতমারী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ বলেন, স্থানীয় কতিপয় যুবকদের কারণে হাসপাতালের পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। তিনি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে হাসপাতালের সুষ্ঠ পরিবেশ রক্ষায় জোর দাবীও করেন তিনি।

লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডাঃ নির্মেলুন্দ রায় বলেন,এখন পর্যন্ত এরকম কোন গণপিটিশন হাতে পাইনি। এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu