1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুদ্ধে প্রায় ২০ হাজার মানুষের প্রাণ গেছে : জেলেনস্কি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৮০ সময় দর্শন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবী করেছেন, এক মাস আগে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষের প্রাণ গেছে এবং এক কোটি লোক গৃহহীন হয়েছে।

এদিকে জেলেনস্কির উপদেষ্টা টেটিয়ানা লোমাকিনা এএফপিকে বলেছেন, কমপক্ষে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে শুধু মারিউপোলে। মারা যাওয়া ওই পাঁচ হাজার মানুষকে সমাহিত করা তবে রাশিয়ার অব্যাহত গোলা হামলার কারণে সমাহিত করার কাজও বন্ধ রয়েছে। এখন সেখানে চরম মানবিক বিপর্যয় চলছে।

তিনি বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার হামলায় ৮০ হাজারের বেশি ঘরবাড়ির বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। তাদের ভাষায়, কিয়েভ দখল মানেই ইউক্রেন দখল করা। কিয়েভের আশপাশে যাতায়াতের সব রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে রাশিয়া।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাসটিরস্কি দাবি করেন, প্রবল প্রতিরোধের মুখে কিয়েভ শহরতলির ইরপিন পুনর্দখলে নিয়েছে ইউক্রেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ সীমান্তে মালা রোগান এলাকা গতকাল পুনর্দখলের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এদিকে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস গতকাল মানবিক কারণে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu