1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় জেলের জালে ধরা পড়ল ২০ মণের শাপলা পাতা মাছ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২০৬ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ। রোববার (২৭ মার্চ) মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে প্রায় ৪ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

এর আগে একই দিন দুপুরে মাছটি বিক্রির জন্য গলাচিপা মাছ বাজারে বিক্রি নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরের দিকে গলাচিপা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলে নাসির হাওলাদারের জালে মাছটি ধরা পরে। পরে দুপুরে তিনি মাছটি গলাচিপা মাছ বাজারের ব্যবসায়ী শাহাবুদ্দিনের কাছে পাইকারি দরে বিক্রি করে দেন। পরে শাহাবুদ্দিন মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে সোমবার বিক্রি করেন। এর আগেও শাপলাপাতা মাছ ধরা পড়লেও এটাই সবচেয়ে বেশি ওজনের মাছ বলে জানিয়েছে স্থানীয়রা।

জেলে শাহাবুদ্দিন জানান, মাছটি সাগর থেকে ট্রলারে তুলতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। মাছ ট্রলারে তোলার পর গলাচিপা নিয়ে আসি। সাগর থেকে এটি নিয়ে আসতে প্রায় ৬ ঘণ্টা সময় লেগেছে। মাছটির দামও মোটামুটি ভালো পেয়েছি।

ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, এত বড় শাপলাপাতা মাছ আগে কখনো দেখিনি। মাছটি আড়তে পৌঁছানের সঙ্গে সঙ্গেই অনেক উৎসুক জনতা এটি দেখতে ভিড় জমায়। পরে এটি কাটার কিছুক্ষনের মধ্যেই বিক্রি হয়েছে। তবে এত বড় মাছ কাটতে অনেক সময় লেগেছে।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী বলেন, বন্য প্রাণী সংরক্ষণ ২০১২ আইন অনুসারে শাপলা পাতা মাছ ধরা ক্রয় বিক্রয় করা নিষেধ। শাপলা পাতা মাছ সাধারণত সমুদ্র এলাকায় পাওয়া যায়। তবে এসব বড় শাপলা পাতা মাছের জন্য উপকূলীয় অঞ্চলে অভয়াশ্রম করা গেলে সেগুলো নদীতে সহজে বংশ বিস্তার করতে পারত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu