1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পালিত হলো না লালমনিরহাটে সরকার ঘোষিত রাষ্ট্রীয় ব্লাক আউট কর্মসূচী

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৭৮ সময় দর্শন
পালিত হলো না লালমনিরহাটে সরকার ঘোষিত রাষ্ট্রীয় ব্লাক আউট কর্মসূচী

পালিত হলো না লালমনিরহাটে সরকার ঘোষিত রাষ্ট্রীয় ব্লাক আউট কর্মসূচী, জেলা প্রশাসন ও নির্বাহী প্রকৌশলীর পাল্টা পাল্টি বক্তব্য

লালমনিরহাটে সরকার ঘোষিত রাষ্ট্রীয় ব্লাক আউট কর্মসূচী পালিত হয়নি। তবে জেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পাল্টা পাল্টি বক্তব্য প্রদান করায় স্বাধীনতার পক্ষের লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা হতে ৯টা এক মিনিট সরকার ঘোষিত সারাদেশে ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার নির্দেশনা থাকলেও কর্মসূচীটি পালিত হয়নি লালমনিরহাটে।

তবে লালমনিরহাটের কয়েকটি স্থানে ও আদিতমারী উপজেলাসহ কয়েকটি উপজেলায় খন্ড খন্ড ভাবে এ কর্মসূচীটি পালিত হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক বীর মুক্তিযোদ্ধা বলেন, সরকার ঘোষিত সারাদেশে শুক্রবার রাত ৯টা হতে ৯টা এক মিনিট ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার নির্দেশনা থাকলেও কর্মসূচীটি কোন কারন ছাড়াই লালমনিরহাটে পালিত না হওয়ায় আমরা মুক্তিযোদ্ধারা মর্মাহত। দেশে আজও স্বাধীনতা বিরোধী শক্তি যে স্বোচ্চার রয়েছে এটি একটি তার জলন্ত উদাহরণ।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন রাত ৯টা হতে ৯টা এক মিনিট ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার কথা থাকলেও তা পালিত হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রামপুরা ঢাকা হতে একটি মৌখিক নির্দেশনায় ব্লাক আউট কর্মসূচী পালন না করার।

তবে এ বিষয়ে জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর ফরিদ আল সোহান বলেন, রাত ৯টা হতে ৯টা এক মিনিট পর্যন্ত ব্লাক আউট কর্মসূচী কিছু কিছু জায়গায় পালিত হয়েছে।

এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার ব্লাক আউট কর্মসূচী পালিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা রাত ৯টা হতে ৯টা এক মিনিট পর্যন্ত ব্লাক আউট কর্মসূচী পালন করেছি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, ব্লাক আউট কর্মসুচী পালন না করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসে একটি পত্র এসেছে শুনেছি। এ কারনে লালমনিরহাটে ব্লাক আউট কর্মসূচী পালিত হয়নি।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu