1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় গণহত্যা দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৯২ সময় দর্শন
গলাচিপায় গণহত্যা দিবস পালিত

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গনহত্যা দিবস ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।শুক্রবার সকাল ১০ টায় গলাচিপা উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে চিকনিকান্দি ইউনিয়নে বধ্য ভূমিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে ১৯৭১ এর রক্তাক্ত ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় গনহত্যা সম্পর্কে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো.মাহবুব হাসান শিবলী,

মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাইল ইসলাম, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন রিয়াদ, বীর মুক্তিযোদ্ধা ধলা মিয়া, বীর মুক্তি যোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার,গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৫ শে মার্চে রাত সাড়ে ১১ টায় পরিচালিত “অপারেশন সার্চলাইট” এর নামে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয় তার পূর্ন বিবরন তুলে ধরেন।

উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ সভাপতি হাজী মো. মজিবর রহমান, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আনসার- ভিডিপি সদস্য প্রমুখ।
অনুষ্ঠান শেষে গণহত্যায় শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu