1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সজ্ঞিব দাস, গলাচিপা,পটুয়াখালী।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৫০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন গলাচিপা উপজেলা প্রশাসন, স্থানীয় উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা গণ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ প্রশাসন, গলাচিপা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সকল শ্রেণী পেশার মানুষ।

পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।

আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মজিবর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুন্নবী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম শওকত আনোয়ার ইসলাম, গলাচিপা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়।

এছাড়া শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে প্রশ্নোত্তর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

০১৭২৪১৪০৩৩৭

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu