1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্টে বাকপ্রতিবন্ধী দিনমজুরের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৪৮ সময় দর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব দেওয়ান (৩৫) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়ব ওই গ্রামের মৃত রফিক দেওয়ানের ছেলে। জানা গেছে, খাদ্যগুদামে দিনমজুর হিসেবে শ্রমিকের কাজ করতো তৈয়ব। আর এই উপর্জনের টাকায় তার সংসার চলতো।

স্থানীয়রা জানায়, বাড়ির পুকুরে পানি কম থাকায় রবিবার সকালে পার্শ্ববর্তী একটি ডোবা থেকে মটারের মাধ্যমে পানি আনার জন্য তার দিয়ে ঘরের বৈদ্যুতিক মিটারে সংযোগ দেয় তৈয়ব নিজেই। ডোবার পানি সেচ করার পর মাছ ধরতেও চেয়েছিলেন তিনি। কিন্তু পানি সেচের পর মিটার থেকে মটারের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয়। পরে ঘটনাস্থলেই মারা যান৷
পরিবারের লোকজন জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর পর তৈয়বের লাশ দেখতে পায় তার স্ত্রী ফাতেমা ও আট বছরের ছেলে তানভীর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তারা এখন দিশেহারা। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu