1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপি’র সময় সোয়াবিন তেলের দাম ছিল ৪৫ টাকা আর এখন দুইশ ছুই ছুই-দুলু

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২২১ সময় দর্শন
দুলু

বিএনপি’র আমলে দেশের মানুষ সোয়াবিন তেল কিনেছিল ৪৫ টাকা। গত বছরও এই তেলের দাম ছিল ৮০ টাকা আর এখন সেই তেল কিনতে হচ্ছে প্রায় দুইশত টাকায়।

শনিবার ( ১২ মার্চ) সন্ধ্যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

দুলু আরও বলেন, রাতের অন্ধকারে ক্ষমতায় আসা বর্তমান শাসনামলে দ্রব্য মুল্যের চড়া দামের কারনে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এ সরকারকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চান না। তাই আসুন খালেদা জিয়ার ডাকে আন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে বিচারের মুখোমুখি করি।

এছাড়া দেশের অর্থ পাচার,সরকার দলীয় নেতৃত্বের নিকট ব্যবসা সিন্ডিকেট জিম্নিসহ নানা সমালোচনাও করেন তিনি।

দ্রুব্যমুল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে সারাদেশের ন্যায় লালমনিরহাটে জেলার প্রতিটি ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বিএনপি। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভগ) ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল গোটা বড়বাড়ি প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের বাবলার সভাপতিত্বে সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মমিনুল হক,পৌর বিএনপি’র আহবাহক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবকদল এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে বিএনপি’র বিক্ষোভ মিছিলে যুবলাীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েচে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu