1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

থানায় হিরো আলমের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৭৫ সময় দর্শন
হাতিরঝিল থানায় হিরো আলম

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

কিন্তু এবার থানার ভেতর হাতাহাতিতে জড়িয়ে পরে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন হিরো আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক এনামুল হক।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।

জানা গেছে, হিরো আলমকে একজন ৫০ হাজার টাকা ধার দিয়েছিলেন। সেই ধার পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়ার পরেও হিরো আলম সেই টাকা পরিশোধ করছিলেন না। পরে ভুক্তভোগী আকাশ রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে আলমকে থানায় ডাকা হয়।

ভুক্তভোগী ও হিরো আলমকে মুখোমুখি করা হলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিশ তাদের লকআপে রাখে। পরে দুজনের মধ্যে কয়েকজন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে মীমাংসা করা হয়।

হাতাহাতির ঘটনার সত্যতা স্বীকার করে হিরো আলম বলেন, আমার কাছে সে টাকা পেত। এ জন্য আমি তাকে সেই টাকার বিনিময়ে একটা ইউটিউব চ্যানেল দিয়েছিলাম। বহুদিন পর সে ইউটিউব চ্যানেল ফেরত দিয়ে টাকা চায়। এখন আমি কেন টাকা দেব? তার বোন এসে আমাকে হুমকি দিয়েছে।

ভুক্তভোগী আকাশ বলেন,‘আমি টাকা পাই তার কাছে ৫০ হাজার। সে আমাকে টাকা আজ দেব কাল দেব বলে ঘুরাচ্ছিল। ফলে আমি থানার দ্বারস্থ হয়েছি। কাল রাতে তার মীমাংসা হয়েছে, সে আমাকে টাকা দিয়ে দেবে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক এনামুল হক বলেন, দুজনের মধ্যে পাওনা নিয়ে ঝামেলা হয়েছিল। সেটা মীমাংসা করতে থানায় ডাকা হয়েছিল। এ সময় দুজনই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পড়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিকভাবে আলোচনায় উঠে আসেন হিরো আলম। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পেলে তার। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে হিন্দি ছবিতে ডানা মেলতে যাচ্ছেন আলোচিত এই অভিনেতা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu