1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কিয়েভের ৫ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে রাশিয়ার বিশাল সেনাবহর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১৭২ সময় দর্শন
কিয়েভের ৫ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে রাশিয়ার বিশাল সেনাবহর

ইউক্রেনের রাজধানী কিয়েভের ৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে রাশিয়ার বিশাল সেনাবহর। বৃহস্পতিবার (১০ মার্চ) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা।

সংবাদমাধ্যম বিবিসি এবং সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানীর উত্তর-পশ্চিম দিক থেকে অগ্রসর হওয়া রাশিয়ান সেনারা এখন শহরের কেন্দ্র থেকে মাত্র নয় মাইল (১৫ কিলোমিটার) দূরে রয়েছে।

এ ছাড়া উত্তর-পূর্ব দিক থেকে অগ্রসর হওয়া রুশ সেনাবহর কিয়েভ থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) দূরে রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন ওই প্রতিরক্ষা কর্মকর্তা।

তিনি জানান, ইউক্রেনের উত্তরের শহর চেরনিহিভ এখন পুরোপুরি ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে এবং ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর থেকে রুশ বাহিনী বিভিন্ন ধরনের ৭৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিকে বৃহস্পতিবার (১০ মার্চ) কিয়েভের মেয়র জানান, সশস্ত্র বেসামরিক নাগরিকরা এখনও ইউক্রেনের রাজধানীকে সুরক্ষিত রেখেছে এবং শহরটি মূলত একটি দুর্গে পরিণত হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu