1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কালীগঞ্জে আগুনে ৯ দোকান পুড়ে ছাই, প্রায় কোটি টাকার ক্ষতি

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১৪১ সময় দর্শন

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার একটি মার্কেটে সর্ট সার্কিট থেকে আগুন লেগে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১১ মার্চ ) ভোর ৪ টার দিকে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে বাজারে লোকসমাগম ছিলো না। তাই মার্কেটে আগুন লাগার বিষয়টি প্রথমে কারো নজরে আসেনি।পরে বাজার পাহাদার ও পথচারীর নজরে আসলে তারা আগুন দেখে হৈচৈ শুরু করে লোকজন ডেকে আগুন নেভাতে চেষ্টা করে। বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌছান তবে ফায়ারসার্ভিসের টিম পৌছানোর আগেই বাজারের ৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বাজারের পার্শ্ববর্তী বাসিন্দা কামরুল জানান,ভোরবেলা বাজারের চিল্লাচিল্লি শুনে ঘুম থেকে উঠে বাজারে যাই। দেখি আগুন জ্বলছে দোকান গুলোতে। উপস্থিত সকলেই আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করি কিন্তু ততক্ষণে সব শেষ।

বাজারের পুড়ে যাওয়া মার্কেটের এই দোকানগুলোতে ব্যবসা করেই সংসার চলত কাপড় ব্যবসায়ী হেলাল মিয়া,হযরত আলী টেইলার্স ব্যবসায়ী সুলতান মিয়া,ফটোকপি ওকম্পিউটার ব্যবসায়ী হাসান ও হাসমতসহ অন্যান্য ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের সংসার। কিন্তু দোকান ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে যাওয়ায় সব হারিয়ে এখন দিশেহারা তারা।

শিয়াল খোওয়া বাজারের ইজারাদার মমিনুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে আমি দ্রুত বাজারে যাই। উপস্থিত সকলেইসহ আগুন নেভাতে চেষ্টা করি।ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের দুটি টিম এসে আগুন পূর্ণাঙ্গভাবে নেভায়। তবে ততক্ষণে মার্কেটটির নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ারসার্ভিস প্রাথমিক ভাবে সর্টসার্কিটের কারণে আগুন লাগার ধারণা করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu