1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামীসহ গ্রেফতার ৪

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৩০ সময় দর্শন
গলাচিপায় গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামীসহ গ্রেফতার ৪

পটুয়াখালীর গলাচিপায় তনয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও ননদসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৯ মার্চ) দুপুরে র‌্যাব ৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন– তনয়ার স্বামী মিলন, ননদ রুবিনা বেগম, ননদের স্বামী হেলাল চৌকিদার ও ছেলে সাগর চৌকিদার।

র‌্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গাজীপুরের টঙ্গী থেকে মামলার প্রধান আসামি মিলনসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব কর্মকর্তা আরও জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে দাম্পত্য কলহের জেরে গত ২ মার্চ রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী তনয়ার শরীরে এসিড নিক্ষেপ করে মিলন।

এতে তার চোখ ও মুখমণ্ডলের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় তনয়ার বড় ভাই ইভান হাওলাদার বাদী হয়ে তনয়ার স্বামী, ননদ পানপট্টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য, ননদের স্বামী ও ননদের ছেলেকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর আসামিরা সবাই পালাতক ছিল। র‌্যাব গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu