1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভাঙ্গনের কবলে চরমহিউদ্দিন ও চরবাংলা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৬২ সময় দর্শন
ভাঙ্গনের কবলে চরমহিউদ্দিন ও চরবাংলা

পটুয়াখালীর গলাচিপায় তেঁতুলিয়া নদীর ভাঙ্গনের কবলে চরবিশ্বাস ইউনিয়নের চরমহিউদ্দিন ও চরবাংলা।

চরমহিউদ্দিন গ্রামের বেড়িবাঁধের সন্নিকটে নদী ভাঙ্গন ও চরবাংলা গ্রামে কোনো বেড়িবাঁধ না থাকায় সরাসরি নদীর জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে। চরমহিউদ্দিন গ্রামের পাশ দিয়ে বহমান তেঁতুলিয়া নদীর চারপাশ ঘেরা প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙ্গনের হুমকিতে রয়েছে। বর্ষা মৌসুমের আগে বেড়িবাঁধ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

এছাড়া চর বাংলা গ্রাম সম্পূর্ণ অরক্ষিত রয়েছে। গত প্রায় তিন দশক ধরে ওই দুই গ্রামের পাশ দিয়ে বহমান তেঁতুলিয়া নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভাঙ্গন ক্রমেই তীব্রতর হচ্ছে। এতে চরমহিউদ্দিন ও চরবাংলা গ্রামের জনজীবন, ঘর-বাড়ি ও কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

সরেজমিনে এসব চিত্র দেখা গেছে। চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, ‘জান-মাল রক্ষার জন্য নদী ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। তেঁতুলিয়া নদী ভাঙ্গনের কারণে চরমহিউদ্দিন গ্রামের বেড়িবাঁধ আজ হুমকির মুখে এবং চর বাংলা গ্রামের চারপাশে কোনো বেড়িবাঁধ না থাকায় ওই গ্রামে বসবাসরত মানুষ প্রতি বছর ঝড়-তুফানের সাথে যুদ্ধ করছেন।

তাই চরবাংলায় বেড়িবাঁধ ও চরমহিউদ্দিন গ্রামের বেড়িবাঁধ সংস্কার জরুরি। এ ব্যাপারে চরবিশ্বাস ইউপির চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেন বলেন, ‘চরমহিউদ্দিন ও চরবাংলা গ্রামের বসবাসরত মানুষজন ও কৃষি ফসল রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অতি জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ‘চরবিশ্বাস ইউনিয়নের চরমহিউদ্দিন ও চরবাংলা গ্রাম দু’টির বিষয়ে সরেজমিনে তদন্ত সাপেক্ষে অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu