1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনায় জেলেকে মারধর হাসপাতালে ভর্তি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৪৬ সময় দর্শন
Sadhin Bangla TV News

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক জেলেকে মারধর করার খবর পাওয়া গেছে। শুক্রবার (৪ মার্চ) বিকালে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত জুবরাজ মুফতি হচ্ছেন মুফতি বাড়ির মন্নান মুফতির ছেলে।

আহত জুবরাজ মুফতি (৩৫) জানান, শুক্রবার বেলা ২ টার দিকে আগুণমুখা নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ করে পিছন থেকে ৭/৮ জন লোকসহ একটি ট্রলার এসে আমাকে তাদের ট্রলারে তুলে নিয়ে গাছ বনের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে আমাকে এলোপাথারীভাবে মারতে থাকে। আমি জ্ঞান হারিয়ে ফেললে আমাকে মৃত ভেবে নদীর পারে ফেলে মারধরকারীরা চলে যায়।

পরে অপর এক জেলে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য চালিতাবুনিয়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে যায়। জুবরাজ মুফতির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাথি আক্তার বলেন, তার মাথায় সেলাই আছে এবং শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে।

তিনি তৃতীয় তলায় ১৯ নম্বর বেডে ভর্তি আছেন। জুবরাজ মুফতির স্ত্রী মোসা. রাহিমা বেগম বলেন, আমার স্বামীকে ওরা মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ আমার স্বামীকে বাঁচিয়েছে। আমি এর বিচার চাই। চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদ হাওলাদার বলেন, মারামারির খবর শুনেছি।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আহত জুবরাজ মুফতির বড় ভাই সোহাগ মুফতি রবিবার ৬ মার্চ গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন বলে জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu