1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারতের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় উদযাপিত হলো বাংলাদেশ দিবস।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৯১ সময় দর্শন
Sadhin Bangla TV News

https://www.youtube.com/watch?v=kfQSwgwIxxk

ভারতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে, বাংলাদেশকে থিম কান্ট্রি করে অনুষ্ঠিত হচ্ছে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

শুক্রবার, সেমিনার, বইয়ের মোড়ক উন্মোচন আর আলোচনা সভার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হয় বাংলাদেশ দিবস।
৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় উদযাপিত হলো বাংলাদেশ দিবস। শুক্রবার ছিলো আয়োজনের দ্বিতীয় দিন। প্রথমভাগে ‘সোনার বাংলার স্বপ্ন যাত্রা -শেখ মুজিব থেকে হাসিনা’ শীর্ষক শিরোনামে আয়োজন করা হয় সেমিনার।

আর দ্বিতীয়ভাগে বইয়ের মোড়ক উন্মোচনের পর আয়োজন করা হয় আলোচনা সভার। নূরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি। সুভাষ সিংহ রায়, লেখক ও গবেষক, বাংলাদেশ আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবারের আসরের থিমকান্ট্রি বাংলাদেশ।

এমন আয়োজন দুই বাংলার পাঠকদের হৃদ্যতা বাড়িয়েছে বহুগুণ, এমনটা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। অনুষ্ঠানে কবি কামাল চৌধুরী’র ‘শ্রেষ্ঠ কবিতা’, ইংরেজি অনুবাদ ‘ টুঙ্গি পাড়ার গ্রাম থেকে’ এবং ‘শান্তিনিকেতন বাংলাদেশ ভবন’ সহ আরও কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের অটুট বন্ধুত্বের কথা। বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ দিবসের আয়োজন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu