1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্নাইপারের গুলিতে রুশ শীর্ষ জেনারেল নিহত

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২০৬ সময় দর্শন
Sadhin Bangla TV News

ইউক্রেনের স্নাইপারের হাতে নিহত হয়েছেন রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল।

নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি। রাশিয়ার সামরিক বাহিনীর তিনিই এখন পর্যন্ত সবচেয়ে সিনিয়র ব্যক্তি যিনি ইউক্রেন আক্রমণের মধ্যে নিহত হয়েছেন। খবর ডেইলি মেইল ও দ্য গার্ডিয়ান ও ফক্স নিউজ ।

গত মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হন বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

ফক্স নিউজ এক প্রতিবেদনে বলছে, ৪৭ বছর বয়সী মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কির মৃত্যুর সময়কার পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ক্রেমলিন সমর্থিত রুশ সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, তিনি ‘ইউক্রেনে একটি বিশেষ অভিযানের সময়’ নিহত হয়েছেন।

ইউক্রেনের অবকাঠামো বিষয়ক সাবেক মন্ত্রী ভলোদিমির অমেলিয়ান বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেন, সত্য হচ্ছে, আমরা তাকে (মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি) হত্যা করেছি। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর দেশটির সাবেক এই মন্ত্রী হাতে অস্ত্র তুলে নিয়েছেন এবং কিয়েভের মিলিশিয়াদের সঙ্গে যোগ দিয়েছেন।

মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর রাশিয়ার সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে নিয়োগ করেছিলেন।

এছাড়াও জেনারেল সুখভেতস্কি ৭ম এয়ারবোর্ন ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্বপালন করছিলেন। গতকাল ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার আক্রমণ প্রতিহত করার সময় মারা যান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তার মৃত্যুর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu