1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ : কেন আলোচনায় ন্যাটো?

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২২৮ সময় দর্শন
কিয়েভের ৫ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে রাশিয়ার বিশাল সেনাবহর

ইউক্রেনে রাশিয়ার হামলার আগে এবং পরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট-ন্যাটো। মস্কো-কিয়েভের সংঘাতে কেন বার বার ন্যাটোর নাম আসছে? এই সংঘাতের পেছনে জোটটির সংশ্লিষ্টতাই বা কী? তা নিয়ে বাড়ছে বিশ্ববাসীর কৌতুহল।

ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে ইউক্রেন সীমান্তে দুই লাখ সেনা মোতায়েন করে রাশিয়া। আর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সাঁড়াশি হামলা শুরু করে মস্কো।

এই সংকটের জন্য ন্যাটোকে দায়ী করেন পুতিন। তাঁর অভিযোগ, রাশিয়ার অস্তিত্বের হুমকি ন্যাটো।
শুরু থেকেই ন্যাটোর ওপর আস্থার ভাটা ছিল রাশিয়ার। কারণ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়াই ছিল জোটটির মূল উদ্দেশ্য। ইউক্রেনে হামলা শুরু কিছুদিন আগেও ন্যাটোর সঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাশিয়া। মস্কোর অন্যতম চাওয়া সোভিয়েত ইউনিয়নে একসময় ছিল এমন কোনো দেশ বিশেষ করে ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না।

পূর্ব ইউরোপে ন্যাটোর কোনো সামরিক উপস্থিতি থাকবে না বলেও দাবি মস্কোর। রাশিয়ার হুঁশিয়ারি তেমন আমলে নেয়নি ন্যাটো। এ বিষয়ে নিজেদের অবস্থানও পুরোপুরি স্পষ্ট করেনি জোটটি। উল্টো মধ্য ও পূর্ব ইউরোপে প্রভাব বাড়িয়েছে।

তারপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ন্যাটোতে যোগ দেওয়া শুধু তাদের আকাঙ্খা নয়, স্বাধীনতা টিকিয়ে রাখার প্রশ্ন। ফলে দেশটির ন্যাটোর সদস্য হওয়ার সম্ভাবনা বাড়ে। জোটটিতে ইউক্রেনের অন্তর্ভুক্তি ঠেকাতে আগেভাগেই ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন পুতিন, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu